ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

কর্মস্থলে যাওয়ার পথেই শেষ হলো ১৮ বছরের ফয়সালের জীবন, বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঝরে গেল তরুণ প্রাণ

প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ওপর নেমে এলো ভয়া'বহ বিপর্যয়।

টাকা চুরির অভিযোগে মা'রধর, খুঁটিতে বাঁধা যুবকের মিলল ম'রদেহ আটক ২

দেবিদ্বারে বাড়িঘরে হাম'লা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মাত্র ২,৫০০ টাকার চুক্তিতে আইফোন উদ্ধার করতে গিয়ে নিখোঁজ ডুবুরি, বাবাকে ফিরে পেতে মেয়ের আহাজারি

ফজরের নামাজ শেষে হাত ধরে হাঁটতে বেরিয়েছিলেন দম্পতি, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে শেষ হলো পথচলা!

দেবিদ্বারে কুমিল্লা–সিলেট মহাসড়ক দুই লেনে উন্নীত করার কাজ চলছ

সেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় অন্তত তাকে জামিন দেওয়া উচিত।

ব্যারিস্টার সুমনের জামিন দাবি করলেন

ব্যারিস্টার সুমনের জামিন দাবি করলেন
ছবি সংগৃহীত

ব্যারিস্টার সুমনের জামিন দাবি করলেন মো. তারেক রহমান

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন দাবি করেছেন আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেছেন, ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় অন্তত তাকে জামিন দেওয়া উচিত।

শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মো. তারেক রহমান এই দাবি জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, “জামিন মানে দায়মুক্তি নয়। বিচার প্রক্রিয়া চলুক, কিন্তু ন্যায়বিচারের স্বার্থে জামিন দেওয়া হোক।” তিনি আরও উল্লেখ করেন, ব্যারিস্টার সুমন সাধারণ মানুষের পক্ষে আইনি লড়াই, সামাজিক সচেতনতা ও জনস্বার্থমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন।

মো. তারেক রহমানের মতে, একজন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে আইন অনুযায়ী ন্যায্য সুযোগ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, আদালত বিষয়টি মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন।

উল্লেখ্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একজন আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য হিসেবে পরিচিত। সাম্প্রতিক একটি মামলায় তার গ্রেপ্তার ও আটকাদেশ ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ব্যারিস্টার সুমনের জামিন দাবি করলেন

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

ব্যারিস্টার সুমনের জামিন দাবি করলেন মো. তারেক রহমান

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন দাবি করেছেন আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেছেন, ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় অন্তত তাকে জামিন দেওয়া উচিত।

শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মো. তারেক রহমান এই দাবি জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, “জামিন মানে দায়মুক্তি নয়। বিচার প্রক্রিয়া চলুক, কিন্তু ন্যায়বিচারের স্বার্থে জামিন দেওয়া হোক।” তিনি আরও উল্লেখ করেন, ব্যারিস্টার সুমন সাধারণ মানুষের পক্ষে আইনি লড়াই, সামাজিক সচেতনতা ও জনস্বার্থমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন।

মো. তারেক রহমানের মতে, একজন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে আইন অনুযায়ী ন্যায্য সুযোগ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, আদালত বিষয়টি মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন।

উল্লেখ্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একজন আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য হিসেবে পরিচিত। সাম্প্রতিক একটি মামলায় তার গ্রেপ্তার ও আটকাদেশ ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল