ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হল-এ আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

এনসিপির ঘোষিত নির্বাচনী ইশতেহারে মোট ৩৬টি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এসব প্রতিশ্রুতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সংরক্ষণ এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা ও সময়ের বাস্তবতা বিবেচনায় রেখেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

এনসিপি নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে জনগণের সমর্থন পেলে ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হল-এ আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

এনসিপির ঘোষিত নির্বাচনী ইশতেহারে মোট ৩৬টি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এসব প্রতিশ্রুতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সংরক্ষণ এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা ও সময়ের বাস্তবতা বিবেচনায় রেখেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

এনসিপি নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে জনগণের সমর্থন পেলে ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল