জামায়াত ক্ষমতায় এলে নারীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে: রিজভী
বাংলাদেশ জামায়াতে ইসলামি ক্ষমতায় এলে দেশের নারীরাই সবচেয়ে বেশি বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার এক বক্তব্যে জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, নারীদের পরিপূর্ণ বিকাশে জামায়াত কখনোই আন্তরিক নয়। নারীরা রাজনৈতিক দলের নেতৃত্ব দিক বা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক— এমন মানসিকতা তাদের নেই বলে অভিযোগ করেন তিনি।
রিজভী আরও বলেন, নারীদের নেতৃত্বে দেখতে না চাইলেও জামায়াত ভোটের সময় নারীদের ব্যবহার করছে এবং তাদের কাছ থেকেই ভোট চাইছে। এতে তাদের রাজনৈতিক অবস্থানের ভেতরেই অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, যদি জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে এ দেশের নারীদের স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন