ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

আড়ানী পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মা'রধর

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মা'রধর
ছবি সংগৃহীত

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক

রাজশাহীর বাঘা উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা না পেয়ে এক কলেজ শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগে বিএনপি কর্মী টিপু সুলতান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়ানী পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষক ওই এলাকায় নিজ বাড়ি নির্মাণের কাজ করছিলেন। এ সময় স্থানীয় যুবক টিপু সুলতান নির্মাণকাজে চাঁদা দাবি করেন। শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টিপু সুলতান তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে মারধর করেন। এতে শিক্ষক গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টিপু সুলতানকে আটক করে।

আটক টিপু সুলতান আড়ানী উপজেলার গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসী।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৫ জুলাই ২০২৬

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মা'রধর

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক

রাজশাহীর বাঘা উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা না পেয়ে এক কলেজ শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগে বিএনপি কর্মী টিপু সুলতান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়ানী পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষক ওই এলাকায় নিজ বাড়ি নির্মাণের কাজ করছিলেন। এ সময় স্থানীয় যুবক টিপু সুলতান নির্মাণকাজে চাঁদা দাবি করেন। শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে টিপু সুলতান তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে মারধর করেন। এতে শিক্ষক গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টিপু সুলতানকে আটক করে।

আটক টিপু সুলতান আড়ানী উপজেলার গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসী।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল