ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

এইচআরডিএস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত

ঝালকাঠি  জেলা ছাত্রদলের সভাপতি পদে শীর্ষ আলোচনায়  মোঃ তৌহিদ হোসেন।

ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ তৌহিদ হোসেন।

গণভোট নিয়ে ‘নয়ছয় নয়’ বলে সরকারকে হুঁশি'য়ারি জবি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

কোটি টাকা খরচে নির্বাচনী লড়াই, অসুস্থতা কাটিয়ে ফিরলেন হুমায়ুন কবির চৌধুরী

ভোটের মাধ্যমে সেই ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্বও তাদের।

নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেবে

ছবি সংগৃহীত

এই নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেবে: তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমি বগুড়ায় ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়—এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুনেছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দীর্ঘদিন পর নিজ এলাকার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান আবেগ ধরে রাখতে পারেননি।

বক্তব্যের শুরুতেই তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তারেক রহমান বলেন,

“প্রায় দুই দশক পর আল্লাহ আমাকে আবার নিজের মাটিতে ফিরে আসার তৌফিক দিয়েছেন। নিজের ঘরে ফিরে কী বলবো, তা নিজেও বুঝে উঠতে পারছি না।”

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ এনে দিয়েছে। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তবে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই—ভোটের মাধ্যমে সেই ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্বও তাদের।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে নিজ এলাকায় পেয়ে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেবে

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

এই নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেবে: তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমি বগুড়ায় ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়—এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুনেছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দীর্ঘদিন পর নিজ এলাকার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান আবেগ ধরে রাখতে পারেননি।

বক্তব্যের শুরুতেই তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তারেক রহমান বলেন,

“প্রায় দুই দশক পর আল্লাহ আমাকে আবার নিজের মাটিতে ফিরে আসার তৌফিক দিয়েছেন। নিজের ঘরে ফিরে কী বলবো, তা নিজেও বুঝে উঠতে পারছি না।”

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ এনে দিয়েছে। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তবে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তরুণ সমাজের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই—ভোটের মাধ্যমে সেই ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্বও তাদের।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে নিজ এলাকায় পেয়ে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ ঘটে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল