ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে ভোটগ্রহণ হবে: ইসি সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নির্ধারণে ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থা এবং প্রশাসনিক সুবিধার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
ইসি সচিব আরও বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে নির্বাচন পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তকরণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে চলেছে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন