ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান
রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণসহ উত্তরাঞ্চলের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করার একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করব। আম সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার করা হবে। পাশাপাশি বরেন্দ্র প্রকল্প পুনরায় পূর্ণমাত্রায় চালু করা হবে।”
বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
২২ বছর পর তারেক রহমান রাজশাহী সফরে আসায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।
তারেক রহমান বলেন, রাজশাহী ও উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে পানির সংকট ও কৃষিতে বৈষম্যের শিকার। পদ্মা ব্যারাজ নির্মিত হলে সেচ সুবিধা বাড়বে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, রাজশাহীর আম দেশের গর্ব হলেও সংরক্ষণের অভাবে কৃষকরা ন্যায্য দাম পান না। আধুনিক হিমাগার নির্মাণ করা হলে আমসহ অন্যান্য ফল সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বাড়বে।
বরেন্দ্র প্রকল্প প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এই প্রকল্প একসময় উত্তরাঞ্চলের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনার কারণে প্রকল্পটি কার্যকারিতা হারিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রকল্পটি আধুনিকায়ন করে কৃষকদের উপকারে লাগানো হবে।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা ঘিরে রাজশাহীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন