গডফাদার–সন্ত্রাসীর রাজনীতি শেষ, সৎ মানুষের নেতৃত্বই প্রতিষ্ঠা করব”—ডা. তাসনিম জারা
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
গডফাদার–সন্ত্রাসীর রাজনীতি শেষ, সৎ মানুষের নেতৃত্বই প্রতিষ্ঠা করব”—ডা. তাসনিম জারা
রাজনীতিতে সৎ ও যোগ্য মানুষের পথ রুদ্ধ করে গডফাদার ও সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের যে ধারণা সমাজে প্রচলিত, তা ভেঙে নতুন রাজনীতির ধারা তৈরির ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“ভালো মানুষের রাজনীতিতে জায়গা নেই—এ ধারণা আমরা বদলে দেব। সৎ, যোগ্য ও জনগণের পাশে থাকা মানুষকেই সংসদে পাঠাতে চাই আমরা।”
তিনি জানান, এনসিপি রাজনৈতিক প্রার্থীতার নতুন ধারায় দেশের সব মানুষের জন্য মনোনয়ন ফরম উন্মুক্ত করেছে। আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তা—বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবেদন গ্রহণ করা হয়েছে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে।
ডা. জারা বলেন,
“রাজনীতি আর কিছু পরিবার, গোষ্ঠী বা দখলদারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো দেশকে আমরা যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দিতে চাই।”
গত দুই সপ্তাহে দেশজুড়ে মনোনয়ন ফরম সংগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে এনসিপি। এতে নতুন রাজনৈতিক চিন্তা, জবাবদিহিতা ও স্বচ্ছ নেতৃত্বের প্রত্যাশা বেড়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন