কাফনের কাপড় পরে নির্বাচনি প্রচারণায় নামলেন জাতীয় পার্টির প্রার্থী
নির্বাচনি প্রচারণাকালে হুমকি ও গালাগালির অভিযোগের প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল ও তার সমর্থকরা।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় কাফনের কাপড় পরিধান করে নির্বাচনি প্রচারণা চালানো হয়। এ কর্মসূচিতে মুফতি রায়হান জামিল নিজে অংশ নেন এবং তার সঙ্গে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, সাম্প্রতিক সময়ে নির্বাচনি প্রচারণার সময় তাদের ওপর বারবার হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং অশালীন ভাষায় গালাগালির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদ এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশের দাবিতেই তারা কাফনের কাপড় পরে প্রতীকী কর্মসূচি পালন করেন।
মুফতি রায়হান জামিল বলেন,
“আমরা ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা প্রত্যাখ্যান করছি। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য প্রয়োজন হলে জীবন দিয়েও মাঠে থাকব—এই বার্তাই আমরা দিতে চেয়েছি।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে তার দাবি হলো—সব প্রার্থী যেন সমানভাবে প্রচারণার সুযোগ পান এবং নির্বাচনি পরিবেশে কোনো ধরনের সহিংসতা বা ভয়ভীতি যেন সহ্য করা না হয়।
এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া সমর্থকরাও অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচনি পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কাফনের কাপড় পরে প্রচারণার এ ব্যতিক্রমী কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়। তবে কর্মসূচি চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন