ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২৩ নভেম্বর ২০২৫

ঢাকায় রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রোববার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশ নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার দিক নিয়ে আলোচনা করেছেন। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কথাবার্তা হয়েছে। উভয় নেতা দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের উত্তম ফলাফলের প্রশংসা করেছেন এবং আরও গভীর ও বহুমুখী সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঢাকায় রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
ঢাকায় রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রোববার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশ নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার দিক নিয়ে আলোচনা করেছেন। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কথাবার্তা হয়েছে। উভয় নেতা দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের উত্তম ফলাফলের প্রশংসা করেছেন এবং আরও গভীর ও বহুমুখী সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল