ডি এস কে টিভি চ্যানেল

সমপরিমাণ সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

মা ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা

ছবি সংগৃহীত

মা ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে মা ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সমপরিমাণ সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

রোববার (২৬ জানুয়ারি) এক রাজনৈতিক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতায় সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন মা ও গৃহিণীরা। সংসারের খরচ সামলাতে গিয়ে তাদের নীরব ত্যাগের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া জরুরি।

তিনি বলেন, “আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। বিশেষ করে মা ও গৃহিণীদের এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো নিয়মিত সহায়তা পাবে।”

তারেক রহমান জানান, এই সহায়তা নগদ অর্থ অথবা খাদ্যসামগ্রীর মাধ্যমে দেওয়া হতে পারে। এর লক্ষ্য হবে স্বল্প আয়ের ও দরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ কিছুটা লাঘব করা।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, একটি পরিবার টিকে থাকার মূল ভরসা হচ্ছেন মা। কিন্তু বর্তমান ব্যবস্থায় তারা সবচেয়ে বেশি অবহেলিত। তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচির কেন্দ্রবিন্দুতে মা ও গৃহিণীদের আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মৌলিক চাহিদা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত ও জনগণের জীবনে সরাসরি প্রভাব ফেলে—এমন কর্মসূচিই বিএনপি দিতে চায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মা ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

মা ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠনের সুযোগ পেলে মা ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সমপরিমাণ সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

রোববার (২৬ জানুয়ারি) এক রাজনৈতিক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতায় সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন মা ও গৃহিণীরা। সংসারের খরচ সামলাতে গিয়ে তাদের নীরব ত্যাগের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া জরুরি।

তিনি বলেন, “আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। বিশেষ করে মা ও গৃহিণীদের এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো নিয়মিত সহায়তা পাবে।”

তারেক রহমান জানান, এই সহায়তা নগদ অর্থ অথবা খাদ্যসামগ্রীর মাধ্যমে দেওয়া হতে পারে। এর লক্ষ্য হবে স্বল্প আয়ের ও দরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ কিছুটা লাঘব করা।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, একটি পরিবার টিকে থাকার মূল ভরসা হচ্ছেন মা। কিন্তু বর্তমান ব্যবস্থায় তারা সবচেয়ে বেশি অবহেলিত। তাই সামাজিক নিরাপত্তা কর্মসূচির কেন্দ্রবিন্দুতে মা ও গৃহিণীদের আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মৌলিক চাহিদা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই হবে অগ্রাধিকার। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত ও জনগণের জীবনে সরাসরি প্রভাব ফেলে—এমন কর্মসূচিই বিএনপি দিতে চায়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল