ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

এদের নিজেই নিজেদের “দাফন” করেছে বলে দাবি করেছেন।

নৌকা ও আওয়ামী লীগ ‘দাফন’ করেছে শেখ হাসিনা

ছবি সংগৃহীত

নৌকা ও আওয়ামী লীগ ‘দাফন’ করেছে শেখ হাসিনা: সালাহউদ্দিন আহমদ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার‑১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ও নৌকা ‘রাজনৈতিকভাবে মৃত’ অবস্থায় চলে গেছে এবং এদের নিজেই নিজেদের “দাফন” করেছে বলে দাবি করেছেন। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “আজ নৌকা নাই, আওয়ামী লীগও নাই; আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে।”

সালাহউদ্দিন আরো বলেন, আওয়ামী লীগ ও নৌকাকে দাফন করেছেন শেখ হাসিনা নিজেই, এবং তাদের রাজনৈতিক পরিচয় “মৃত” হয়ে গেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।” 

এসময় তিনি বলেন, বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্রের মূল শক্তি এবং তারা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোটারদের উদ্দীপিত করে বলেন, দেশের মানুষের অংশীদারি ও অগ্রগতি চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 

সালাহউদ্দিন আরও বলেন, তাদের দলের কাছে “পরিকল্পনা আছে, কর্মসূচি আছে, নীতি আছে”, এবং তারা জনগণের কাছে তাদের লক্ষ্য ও কর্মকাণ্ড স্পষ্ট করে বলেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বী দলের কাছে তিনি কোন বাস্তব পরিকল্পনা দেখতে পান না বলে মন্তব্য করেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নৌকা ও আওয়ামী লীগ ‘দাফন’ করেছে শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

নৌকা ও আওয়ামী লীগ ‘দাফন’ করেছে শেখ হাসিনা: সালাহউদ্দিন আহমদ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার‑১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ও নৌকা ‘রাজনৈতিকভাবে মৃত’ অবস্থায় চলে গেছে এবং এদের নিজেই নিজেদের “দাফন” করেছে বলে দাবি করেছেন। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “আজ নৌকা নাই, আওয়ামী লীগও নাই; আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে।”

সালাহউদ্দিন আরো বলেন, আওয়ামী লীগ ও নৌকাকে দাফন করেছেন শেখ হাসিনা নিজেই, এবং তাদের রাজনৈতিক পরিচয় “মৃত” হয়ে গেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।” 

এসময় তিনি বলেন, বিএনপি এবং ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্রের মূল শক্তি এবং তারা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোটারদের উদ্দীপিত করে বলেন, দেশের মানুষের অংশীদারি ও অগ্রগতি চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 

সালাহউদ্দিন আরও বলেন, তাদের দলের কাছে “পরিকল্পনা আছে, কর্মসূচি আছে, নীতি আছে”, এবং তারা জনগণের কাছে তাদের লক্ষ্য ও কর্মকাণ্ড স্পষ্ট করে বলেছে, কিন্তু প্রতিদ্বন্দ্বী দলের কাছে তিনি কোন বাস্তব পরিকল্পনা দেখতে পান না বলে মন্তব্য করেন। 

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল