ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

ঘটনায় স্থানীয় যুবদল নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।

ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা ও মা'রধর।

ছবি সংগৃহীত

ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা ও মারধরের অভিযোগ, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০-দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার মুলাদী পৌরসভা এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় ফুয়াদ ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় প্রচারণায় বাধা দেওয়া হয় এবং কয়েকজন কর্মী আহত হন বলে দাবি করা হয়েছে। হামলার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার মুলাদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মিছিলটি মুলাদী ঈদগাহ মাঠ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যদিকে, স্থানীয় যুবদল নেতারা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনি প্রচারণার সময় কিছু বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা ও মা'রধর।

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

ফুয়াদের নির্বাচনি প্রচারে বাধা ও মারধরের অভিযোগ, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০-দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার মুলাদী পৌরসভা এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় ফুয়াদ ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় প্রচারণায় বাধা দেওয়া হয় এবং কয়েকজন কর্মী আহত হন বলে দাবি করা হয়েছে। হামলার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার মুলাদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মিছিলটি মুলাদী ঈদগাহ মাঠ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যদিকে, স্থানীয় যুবদল নেতারা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনি প্রচারণার সময় কিছু বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল