ডি এস কে টিভি চ্যানেল

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে

বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার ম'রদেহ উ'দ্ধার

ছবি সংগৃহীত

ঢাকায় বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উত্তর বাড্ডার একটি আবাসিক ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা শচীন বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি উত্তর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে এবং কোন পরিস্থিতিতে সুবীর বিশ্বাসের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের সময় শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার ম'রদেহ উ'দ্ধার

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকায় বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উত্তর বাড্ডার একটি আবাসিক ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা শচীন বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি উত্তর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে এবং কোন পরিস্থিতিতে সুবীর বিশ্বাসের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের সময় শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল