হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির
শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে আদর্শ স্কুলমাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। হাদি, তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই—তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।”
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না। তাদের দেখানো পথ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সমাবেশে জামায়াত নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। এ সময় তারা রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন