ধানের শীষের বিরুদ্ধে রিকশা: ঢাকা-১৩ আসনে মুখোমুখি ববি হাজ্জাজ ও মামুনুল হক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৩ আসনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং জামায়াত জোটের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক। দুই প্রার্থীই তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর অংশ হিসেবে বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন দলটির ঐতিহ্যবাহী প্রতীক ‘ধানের শীষ’। অন্যদিকে, একই আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পেয়েছেন ‘রিকশা’ প্রতীক।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ববি হাজ্জাজের পক্ষে তার প্রতিনিধি ধানের শীষ প্রতীক গ্রহণ করেন। অপরদিকে মামুনুল হকের পক্ষে তার প্রতিনিধিও রিকশা প্রতীক বুঝে নেন।
ঢাকা-১৩ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এখানে নগর ভোটারদের পাশাপাশি শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির ভোটারদের সংখ্যা তুলনামূলক বেশি। ফলে ধানের শীষ ও রিকশা—এই দুই প্রতীকের লড়াই নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করেছে।
প্রতীক পাওয়ার পর প্রার্থীরা দ্রুতই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে পোস্টার, লিফলেট ও গণসংযোগের প্রস্তুতি নিতে শুরু করেছে উভয় পক্ষ।
নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে, ঢাকা-১৩ আসনের ভোটের ফলাফল রাজধানীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ধানের শীষ বনাম রিকশা—এই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কার পক্ষে যায়, সে দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক অঙ্গন।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন