ডি এস কে টিভি চ্যানেল

পাথর নিক্ষেপের ঘটনায় চার কিশোরকে হাতেনাতে আ'টক করা হয়েছে

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ঝিনাইদহে আটক ৪ কিশোর

ছবি সংগ্রহীত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ঝিনাইদহে আটক ৪ কিশোর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় চার কিশোরকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (___) বিকেল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি যাত্রীবাহী ট্রেন মোবারকগঞ্জ রেল স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে কয়েকজন কিশোর ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি নজরে এলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে চার কিশোরকে আটক করেন। পরে খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে এবং এটি একটি গুরুতর অপরাধ।

আটককৃত কিশোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্টেশন ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ঝিনাইদহে আটক ৪ কিশোর

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল