অজ্ঞান পার্টির খপ্পরে এমপি প্রার্থী, মোবাইল ও টাকা খোয়া গেছে
গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে জানা গেছে। অজ্ঞান হয়ে পড়ার পাশাপাশি তিনি নিজের মোবাইল ফোন ও কিছু টাকা হারিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যদের দেওয়া চেতনানাশক মেশানো খাবার বা কোনো দ্রব্য গ্রহণের পর তিনি জ্ঞান হারান। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। ভুক্তভোগী সুস্থ হলে তার বক্তব্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন