মগবাজারে জামায়াতের কার্যালয়ে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ ঘোষণা
ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬ – রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কার্যালয়ে আজ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জামায়াতসহ দশটি দলের শীর্ষ নেতা অংশ নেন। বৈঠকে ৩০০ আসনের মধ্যে ২৫০টি আসনে সমঝোতা করা হয়েছে।
সভায় অংশগ্রহণ না করা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জন্য আলাদা ৫০টি আসন সংরক্ষণ করা হয়েছে। বৈঠক সূত্রে জানানো হয়, এই জোটের নাম রাখা হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।
বৈঠকে অংশগ্রহণকারী এক শীর্ষ নেতা জানান, আসন বণ্টন ও প্রার্থী মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাতে আনুষ্ঠানিকভাবে প্রতিটি আসনে মনোনয়ন ঘোষণা করা হবে।
একই বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, বিডিপি ও অন্যান্য শরিক দল রয়েছে। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল আগামী নির্বাচনে সমন্বিতভাবে অংশগ্রহণ এবং আসন বণ্টন।
জোট সূত্রে জানা গেছে, আসন সমঝোতার এই প্রক্রিয়া দলের অভ্যন্তরীণ ঐক্য দৃঢ় করার পাশাপাশি নির্বাচনে প্রার্থী নির্বাচন সহজ করতে করা হয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন