পিরোজপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাইদীপুএ মাসুদ
পিরোজপুর-১ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইদীপুএ মাসুদ। সোমবার (আজ) দুপুরে পিরোজপুর জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগান ও শুভেচ্ছায় মুখর করে তোলে নির্বাচন অফিস চত্বর।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইদীপুএ মাসুদ বলেন, “পিরোজপুর-১ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণ অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার নির্বাচনী অঙ্গীকার।
উল্লেখ্য, পিরোজপুর-১ আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে। বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন জমার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠছে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন