ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২০ জুলাই ২০২৫

চট্টগ্রামে এনসিপির সমাবেশস্থল ও হোটেলে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমাবেশকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সমাবেশস্থল ও সংশ্লিষ্ট হোটেলগুলো ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির স্থানীয় একটি কর্মসূচির মঞ্চ ভেঙে দেয়। এ ঘটনার পর দলটির অন্যান্য কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের মূল সমাবেশস্থল ও আশপাশের এলাকাগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও গোয়েন্দা সংস্থা সমন্বয়ে মাঠে রয়েছে, পাশাপাশি হোটেলগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজন করতে চায় এবং সকল রাজনৈতিক দলের প্রতি সহনশীল আচরণের আহ্বান জানায়। সংশ্লিষ্ট মহল ধারণা করছে, জাতীয় রাজনীতির উত্তাপের মাঝে এনসিপির কার্যক্রম ঘিরে এমন নিরাপত্তা ব্যবস্থা বিরল ঘটনা, যা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতারই প্রতিফলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে এনসিপির সমাবেশস্থল ও হোটেলে নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

featured Image
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমাবেশকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সমাবেশস্থল ও সংশ্লিষ্ট হোটেলগুলো ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির স্থানীয় একটি কর্মসূচির মঞ্চ ভেঙে দেয়। এ ঘটনার পর দলটির অন্যান্য কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের মূল সমাবেশস্থল ও আশপাশের এলাকাগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও গোয়েন্দা সংস্থা সমন্বয়ে মাঠে রয়েছে, পাশাপাশি হোটেলগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজন করতে চায় এবং সকল রাজনৈতিক দলের প্রতি সহনশীল আচরণের আহ্বান জানায়। সংশ্লিষ্ট মহল ধারণা করছে, জাতীয় রাজনীতির উত্তাপের মাঝে এনসিপির কার্যক্রম ঘিরে এমন নিরাপত্তা ব্যবস্থা বিরল ঘটনা, যা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতারই প্রতিফলন

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল