ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

‎নোয়াখালীতে হামের প্রকোপ ভয়া'বহ, ১৭ শয্যার ওয়ার্ডে ভর্তি ১১১ রোগী

নোয়াখালী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

সেশনজট মুক্তি ও মানসম্মত শিক্ষার কারিগর: উপাচার্য ড. ছিদ্দিকুর রহমান খান।

উদ্বেগ বাড়াচ্ছে হাম: আরও ৫ মৃ/ত্যু, আক্রা/ন্ত ছাড়ালো ২৮ হাজার

হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মতলব সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি জালাল উদ্দিন

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন মেডিকেল বোর্ড—বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখন বিশেষজ্ঞদের হাতে

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন মেডিকেল বোর্ড—বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখন বিশেষজ্ঞদের হাতে ---বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া ও তাঁর চিকিৎসা ব্যবস্থাপনায় সিদ্ধান্ত দিতে নতুন একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মিন্টু বলেন, খালেদা জিয়ার অবস্থায় কিছুটা উন্নতি দেখা গেছে হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। তাঁর চিকিৎসা সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়া হবে নবগঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও অন্যান্য জটিল সমস্যায় ভুগছেন। ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার রাতে তাঁর অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এরপর থেকেই অক্সিজেন সাপোর্টে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। বোর্ডের একজন সদস্য জানান—তিনি হাত-পা নড়াচড়া করতে পারছেন, দু-একটি কথাও বলেছেন, তবে শ্বাস-প্রশ্বাস তুলনামূলক ঝুঁকিপূর্ণ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিদেশে নেওয়ার বিষয়ে ভিসা, সম্ভাব্য দেশের সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্স—সবকিছুই প্রস্তুত হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের মূল্যায়ন ও তাঁর শারীরিক সক্ষমতার ওপর। খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক। আগামীকাল চীনের একটি মেডিকেল দল ঢাকায় এসে তাঁর অবস্থা পর্যালোচনা করতে পারে বলে জানা গেছে।   মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, তাঁর হৃদ্‌যন্ত্রে নতুন জটিলতা তৈরি হয়েছে। অগ্ন্যাশয়ের তীব্র প্রদাহও পরিস্থিতিকে কঠিন করে তুলছে। এ সময়ে পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জোর প্রচেষ্টা চলছে। কুয়েত, সিঙ্গাপুর ও কাতার দূতাবাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যোগাযোগ করা হচ্ছে। তারেক রহমানও লন্ডন থেকে প্রতিনিয়ত চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। এদিকে খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানাতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় জমতে থাকায় বিএনপি নেতৃত্ব সবার প্রতি অনুরোধ জানিয়েছে—অযথা হাসপাতালে ভিড় না করার জন্য।   সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল সারাদেশে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক মাধ্যমেও অসংখ্য মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসায় নতুন মেডিকেল বোর্ড—বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখন বিশেষজ্ঞদের হাতে

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল