মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
৩৫ বছর পর রাকসু নির্বাচন, তারিখ ঘোষণা
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫
অবশেষে ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।আগামী ১৫ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার ২৮ জুলাই বিকেল সাড়ে তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। সর্বশেষ ১৯৯০ সালে রাজশাহীর বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচন হয়েছিলো।
নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জুলাই আচরণ বিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ও ১০-১২আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ১৪ই আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
১৭-১৯আগস্ট মনোনয়ন পত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়ন পত্র দাখিল,২৭-২৮আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার,৪সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, পনেরো সেপ্টেম্বর ভোট গ্রহণ (প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ) শেষে ভোট গণনা ও ফল প্রকাশ করা হবেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন স্বাগতম বক্তব্যে বলেছেন, রাকসু হল সংসদ সিনেটে ছাএ প্রতিনিধি নির্বাচন ২০২৫ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক এই বহুল প্রত্যাশিত নির্বাচনের তফসিল ঘোষণা করে আমরা ইতিহাসে নতুন অধ্যায় সূচনার পথে অগ্রসর হতে যাচ্ছি। রাকসু নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।
আইন শৃঙ্খলার বিষয়ে প্রশ্ন করলে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন,বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি।নির্বাচনের শুরু থেকে নির্বাচনের ফল প্রকাশ করা পর্যন্ত কোন অঘটন ঘটতে পারবে না ইনশাল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেতাউর রহমান, নির্বাচন কমিশনার ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.নিজাম উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।প্রক্টরঅধ্যাপক মাহবুবর রহমানসহ ছিলেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন