ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে চার ফ্ল্যাটে চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যাদের বিশেষ নিরাপত্তা প্রয়োজন—রাষ্ট্র তাদের জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তা প্রসঙ্গ সাংবাদিকরা জানতে চান—তারেক রহমান দেশে ফিরলে কোনো নিরাপত্তা শঙ্কা আছে কিনা। জবাবে উপদেষ্টা বলেন, “বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। সবার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় প্রস্তুত। বিশেষভাবে যাদের নিরাপত্তা প্রয়োজন, তাদের জন্যও আমরা প্রস্তুত আছি।”   খালেদা জিয়ার ভিআইপি মর্যাদা প্রসঙ্গ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিতে বিলম্বের বিষয়ে তিনি বলেন, “এটা যার এখতিয়ার, তারা সিদ্ধান্ত দেবেন। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।”   ফোনে আড়িপাতা নিয়ে মন্তব্য ফোনে আড়িপাতার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেসব সংস্থা অথরাইজড, কেবল তারাই আড়িপাততে পারে। অনুমোদনবিহীন কোনো সংস্থা এ কাজ করবে না।”   কোর কমিটির বৈঠকে কী আলোচনা হলো   উপদেষ্টা জানান, বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তার প্রস্তুতি, মাদক দমনে অভিযান, সীমান্ত পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রাম, এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়গুলো।   এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, বডি-ওর্ন ক্যামেরা কেনার অগ্রগতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।   ঝুঁকিপূর্ণ কেন্দ্র তালিকা প্রকাশ হয়নি   কোন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ—এ প্রশ্নে তিনি তালিকা প্রকাশ করতে অপারগতা জানিয়ে বলেন, “পরিস্থিতির সঙ্গে সঙ্গে এসব তালিকা পরিবর্তন হয়। সব চূড়ান্ত হলে আপনাদের জানানো হবে।”   বর্ডার সিকিউরিটি   সীমান্ত ইস্যুতে তিনি বলেন, নির্বাচনের সময় যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে, সেজন্য বিশেষ নজরদারি ও প্রস্তুতি থাকবে।   বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিটির প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “এটা অনেক বড় ভলিউমের প্রতিবেদন। পুরোটা এখনো পড়া হয়নি। পড়ার পর এর সুপারিশসমূহ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল