তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত সুনানি আজ
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৫
১আগস্ট গ্রেনেড হামলার মামলায় (হত্যা ও বিস্ফোরণ মামলা) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত সুনানি আজ বৃহস্পতিবার ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবেন।
আসামির পক্ষে শুনানি করবে এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনির।আদালতে রাষ্ট্রপক্ষের থাকবে অতিরিক্ত অ্যাটনি জেনারেল মোঃ আব্দুল জব্বার।
গত ১ ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরণ দ্রব্য আইনের মামলায় বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামি খালাসের বিরুদ্ধে আপেল করেছেন রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর গত ১৫মে শুনানি শুরু হয়।
এর আগে ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গত বছরের ১ডিসেম্বর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।
২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন।রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃতুদণ্ড ছাড় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ওঅর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল ।
পরে ১৯ মার্চ এ মামলায় আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ।
২০০৪ সালের ২১আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন দলটির শতাধিক নেতাকর্মীরা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন