ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশজুড়ে উদ্বেগ: রিজভী

বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশজুড়ে উদ্বেগ: রিজভী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীর নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, “শুধু বিএনপি ও তার অঙ্গসংগঠন নয়, সারা দেশের সাধারণ মানুষ গভীর মনবেদনা নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।” তিনি আরও বলেন, যে যার অবস্থান থেকে সবাইকে দলের চেয়ারপারসনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, বহু ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি দৃঢ় মনোবল ও সাহস নিয়ে মানুষের পাশে থেকেছেন সব সময়। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া যে আপসহীন ভূমিকা রেখেছেন, তা কখনো বৃথা যাবে না।” এর আগে তারেক রহমানও বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৯ জুলাই ২০২৬

বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশজুড়ে উদ্বেগ: রিজভী

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image
বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশজুড়ে উদ্বেগ: রিজভী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীর নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, “শুধু বিএনপি ও তার অঙ্গসংগঠন নয়, সারা দেশের সাধারণ মানুষ গভীর মনবেদনা নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।” তিনি আরও বলেন, যে যার অবস্থান থেকে সবাইকে দলের চেয়ারপারসনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, বহু ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি দৃঢ় মনোবল ও সাহস নিয়ে মানুষের পাশে থেকেছেন সব সময়। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া যে আপসহীন ভূমিকা রেখেছেন, তা কখনো বৃথা যাবে না।” এর আগে তারেক রহমানও বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।  

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল