ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী ইনজেকশন ‘লেনাকাপাভির’ প্রয়োগ শুরু আফ্রিকার তিন দেশে

এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী ইনজেকশন ‘লেনাকাপাভির’ প্রয়োগ শুরু আফ্রিকার তিন দেশে প্রাণঘাতী এইচআইভি প্রতিরোধে বিশ্বে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে নতুন ইনজেকশন ‘লেনাকাপাভির’ প্রয়োগ শুরু করেছে আফ্রিকার তিন দেশ—এসওয়াতিনি, দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়া। ছয় মাস অন্তর নেওয়া এই ইনজেকশনটি এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৯৯.৯ শতাংশের বেশি কমাতে সক্ষম, যা কার্যত একটি শক্তিশালী ভ্যাকসিনের মতো কাজ করে। সোমবার (২ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ইউএনএইডস জানায়, দক্ষিণ আফ্রিকার উইটস বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইউনিটের তত্ত্বাবধানে দেশের নাগরিকদের মধ্যে লেনাকাপাভির প্রয়োগ শুরু হয়েছে। দেশটিতে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভিবাহী—যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ হার। লেনাকাপাভির বছরে মাত্র দুইবার ইনজেকশন নেওয়াই যথেষ্ট। যারা প্রতিদিন ওষুধ গ্রহণে সমস্যায় পড়েন বা স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সামাজিক কলঙ্কের মুখে পড়েন, তাদের জন্য এটি বড় সমাধান হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেশী জাম্বিয়া ও এসওয়াতিনি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পাওয়া এক হাজার ডোজের প্রথম চালান সোমবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে ব্যবহার শুরু করে। এসওয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ড্লামিনি এ মুহূর্তটিকে দেশের এইচআইভি প্রতিরোধ কর্মসূচির “ইতিহাসের বাঁক বদলের মুহূর্ত” বলে আখ্যায়িত করেন। তার ভাষায়, এই ইনজেকশন জনগণের জন্য নতুন আশা ও সুরক্ষার শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে এই ইনজেকশনের বার্ষিক খরচ প্রায় ২৮ হাজার ডলার, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। সমালোচকদের মতে, মার্কিন কর্মসূচির আওতায় সরবরাহ করা ডোজ প্রকৃত চাহিদার তুলনায় খুবই কম। প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রায় ২০ লাখ মানুষকে আগামী তিন বছরে মুনাফাবিহীনভাবে লেনাকাপাভির সরবরাহ করবে। এছাড়া ইউএনএইডস ও গেটস ফাউন্ডেশনের চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল থেকে ১০০টিরও বেশি দেশে লেনাকাপাভিরের জেনেরিক সংস্করণ বছরে প্রায় ৪০ ডলারে পাওয়া যাবে। ইউএনএইডসের তথ্য অনুযায়ী, বিশ্বের ৪ কোটি ৮ লাখ এইচআইভিবাহীর ৫২ শতাংশই পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন। শুধু জাম্বিয়াতেই প্রায় ১৪ লাখ মানুষ এইচআইভিবাহী, যা এই অঞ্চলের জন্য নতুন প্রতিরোধ-উদ্ভাবনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এইচআইভি প্রতিরোধে যুগান্তকারী ইনজেকশন ‘লেনাকাপাভির’ প্রয়োগ শুরু আফ্রিকার তিন দেশে

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল