তুহিন হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন সাংবাদিকদের।
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫
গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার এবং সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ হয়।
তুহিন হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেন সাংবাদিকরা।
শনিবার ৯ আগস্ট-দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৃথক দুটি মানববন্ধন হয়েছে বেলা ১২টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেস ক্লাবসহ আরো কয়েকটি সাংবাদিক সংগঠন আয়োজিত মানববন্ধনে নগরীতে কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ নিয়েছেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সাংবাদিক নেতা সাইদুর রহমান, কাজী শাহেদ, গোলাম মোস্তফা মামুনসহ অনেকে বক্তব্য রাখেছেন।
তারা গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। একই সময় একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছে। তাদের সাথে একাত্মতা জানান নগরীর টেলিভিশন সাংবাদিকেরাও। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ মিয়া,সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনির-সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনসহ অন্য সংবাদকর্মীরা বক্তব্য রাখেছেন।
সমাবেশে সাংবাদিকরা বলেছেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হলেও দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নাই।বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই হত্যাকাণ্ড হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
এছাড়াও তারা ৪ দফা দাবি তুলে ধরেন। দ্রুত সময়ের মধ্যে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব নিতে হবে।সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরুপ সর্বোচ্চ আইন করা এবং সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন