ঢাবি পরিস্থিতি প্রসঙ্গে যা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫
ঢাবি পরিস্থিতি প্রসঙ্গে যা বলছেন আসিফ মাহমুদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন,ছাত্র সংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসতো না। পাঁচ আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে। সে কারণে ছাত্র রাজনীতি নিয়ে সংগঠনগুলোর একটি নতুন রূপরেখায় একমত হওয়া দরকার ছিলো।
শনিবার ৯ আগস্ট বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।ছাত্র রাজনীতি কীভাবে চলবে অথবা চলবে না সে বিষয়ে তিনি বলেছেন, একসঙ্গে বসে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করতে হতো। সেটা করা গেলে নিজেদের মধ্যে মুখোমুখি যে পরিস্থিতি তৈরি হলো সেটি আর হতো না। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন,ছাত্র সংগঠনগুলোর আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। ছাত্র সংগঠনগুলোর একসঙ্গে বসে, শিক্ষার্থী বান্ধব রূপরেখা তৈরি করে আগামীতে ছাত্র রাজনীতি কীভাবে চলবে তার বোঝাপড়া হতে পারে।
১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করছেন ক্রীড়া উপদেষ্টা।অবশ্য উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনীতি বন্ধ করার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও বলেছেন,বিসিবির একটি দল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের জন্য পরিদর্শন করে গেছেন। দ্রুতই সংস্কার শুরু হবে। সংস্কার শেষে রাজশাহী স্টেডিয়ামে এবারের বিপিএলের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।’
এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন-রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।এর আগে রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়ারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন