রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
৪ জনের মৃত্যুর ঘটনায় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে
শুক্রবার ১৫ আগস্ট সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, মিনারুল ইসলাম ৩০ তার স্ত্রী সাধিনা বেগম ২৮ছেলে মাহিম ১৩ এবং মেয়ে মিথিলা ১৮ মাস। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বৃষ্টিতে রাজশাহীর গ্রামীণ সড়কের বেহাল দশা
নিহতের শ্বশুর আবদুল মালেক বলেন, মিনারুল কৃষিকাজ করতো এবং তার ঋণ ছিল বলে জানা গেছে। তারা মাটির ঘরে বসবাস করতো। চারজনের মধ্যে উত্তরের ঘরে পাওয়া গেছে মা ও মেয়ের মরদেহ আর দক্ষিণের ঘরে বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ছেলের মরদেহ পাওয়া যায়।মতিহার থানা পুলিশের এএসআই কালাম পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন