মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষার আলো যেন সর্বত্র বিস্তার লাভ করে
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষার আলো যেন সর্বত্র বিস্তার লাভ করে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ সবার জন্য সমান অধিকার ও মর্যাদার দেশ। এখানে কোনো বিভাজন থাকবে না। ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনাদের নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে পালন করবেন—সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে।”
তিনি আরও যোগ করেন, “আজ এখানে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান উপস্থিত আছেন। দেশের সর্বত্র আমাদের বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই একত্রে কাজ করব এবং আপনাদের পাশে থাকব। শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, “শ্রীকৃষ্ণের শিক্ষা কেবল অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সাহসই দেয় না, বরং ন্যায়ের পথে চলতেও শেখায়। স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
অন্যদিকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করতে হবে। শ্রীকৃষ্ণের আলো সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করুক।”
পরে তিন বাহিনীর প্রধানরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমীর শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে পলাশীর মোড় অতিক্রম করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন