বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বিচ্ছেদের দেড় মাস না যেতেই পুনর্মিলন—আবার দাম্পত্যে আবু ত্বহা ও সাবিকুন নাহার
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
বিচ্ছেদের দেড় মাস না যেতেই পুনর্মিলন—আবার দাম্পত্যে আবু ত্বহা ও সাবিকুন নাহার
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাদের বিচ্ছেদ ঘটে। তবে মাত্র মাসখানেকের মধ্যেই সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবারও একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাবিকুন নাহার।
ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে সাবিকুন নাহার জানান, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী; আসল সাফল্য পরকালে। তিনি বলেন, সন্তানদের জন্য বাবার অভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছিল, বিশেষ করে ছোট্ট আয়িশা নিয়মিত বাবাকে খুঁজত। বিচ্ছেদের পেছনে ভুল বোঝাবুঝি ছিল বলেই উল্লেখ করেন তিনি, যা সময়ের সঙ্গে পরিষ্কার হয়েছে।
তিনি আরও লেখেন, “আমি আমার মোহাব্বত, আমার সংসার—সবকিছুই ফিরে পেয়েছি। আবু ত্বহাকে প্রচণ্ড কষ্ট দিয়েছি, যদিও সেটা কখনোই উদ্দেশ্য ছিল না। সে একা একা সেই কষ্ট বয়ে নিয়েছে।” স্বামীর প্রতি আবেগপূর্ণ ভালোবাসা প্রকাশ করে তিনি জানান, “তোমাকে ফিরে পেয়ে আমি পরম আনন্দিত, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
সাবিকুন নাহার আল্লাহর কাছে দোয়া করেন, তাঁদের পারিবারিক জীবনে শান্তি ও সুখ প্রতিষ্ঠিত হোক এবং আবু ত্বহা যেন সবসময় আল্লাহর রহমত প্রাপ্ত হন। তিনি দৃঢ়ভাবে জানান, জীবনের প্রতিটি পদক্ষেপ তারা দ্বীনের পথে রাখবেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পরিবারকে অটুট রাখবেন।
উল্লেখ্য, দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান—উসমান ও আয়িশা। বাবা-মায়ের পুনর্মিলনের খবরে তারা অত্যন্ত আনন্দিত।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন