বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল আলোচিত গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫
বন্ধুবঙ্গ শেখ মুজিবুর রহমানের বহুল আলোচিত গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বইটি রচনার পেছনে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে।
রবিবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।
২০১২ সালে প্রকাশিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে শেখ হাসিনা দাবি করেছিলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া চার খাতা থেকে সম্পাদনা ও সংশোধনের মাধ্যমে বইটি প্রকাশ করা হয়। তবে সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। প্রতিবেদনে বলা হয়—সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে ১২৩ জনের একটি বিশেষ দল বইটি লিখেছেন। এর বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ এবং রাজধানীতে ফ্ল্যাট পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এই বিস্ময়কর তথ্য সামনে আসার পর দুদক বিষয়টি আমলে নেয় এবং প্রাথমিক গোয়েন্দা কার্যক্রম শুরু করে।
একই দিনে আরেকটি বড় পদক্ষেপ নেয় দুদক। প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাউথইস্ট ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনায় ডেলটা গ্রুপের চেয়ারম্যান একে এম ফারুক আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ৯ জনের বিরুদ্ধে ১২ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
দুদক জানিয়েছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখার নামে যারা অবৈধ সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধে প্রমাণ মিললে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন