ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ১৭ আগস্ট ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

আসন ভাগাভাগি প্রসঙ্গে এখনও বিএনপির ভেতরে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

আসন ভাগাভাগি প্রসঙ্গে এখনও বিএনপির ভেতরে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তফসিল ঘোষণার পর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। রোববার (১৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নজরুল ইসলাম খান জানান, যুগপৎ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন তারা সবাই নির্বাচনে অংশ নেবেন, তবে আসন বণ্টন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার যে কথা কেউ কেউ বলছেন, সেটিকে বিএনপি গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, "কিসের ভিত্তিতে এ ধরনের মন্তব্য করা হচ্ছে, বা কী ক্ষমতায় কেউ এমন দাবি করছে, তা আমাদের জানা নেই।" তিনি আরও স্পষ্ট করেন, বিএনপি কোথাও ‘না ভোট’-এর প্রস্তাব দেয়নি। আমাদের দেশে ‘না ভোট’-এর কোনো প্রচলনও নেই। বৈঠকে নির্বাচন আয়োজন ও নিরাপত্তা ইস্যুতে বিস্তৃত আলোচনা হয় বলে জানান তিনি। আলোচনায় সীমানা পুনঃনির্ধারণের প্রক্রিয়া, রাজনৈতিক দলের আচরণবিধি এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। বিএনপি প্রতিনিধি দল জানতে চায়, কোন ভিত্তিতে সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গে তিনি জানান, ইসি তাদের আশ্বস্ত করেছে যে নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে। প্রয়োজনে সেনা সদস্য সংখ্যা বাড়ানো হবে এবং নৌবাহিনী ও কোস্টগার্ডকেও কাজে লাগানো হতে পারে। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে সাধারণ পাসপোর্টধারীদের ভোটাধিকার দেওয়ার দাবি জানানো হয়। ইসি জানায়, ভৌগোলিক অখণ্ডতা, জেলা ও ভোটার সংখ্যার ভিত্তিতেই সীমানা নির্ধারণের কাজ চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

আসন ভাগাভাগি প্রসঙ্গে এখনও বিএনপির ভেতরে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image
আসন ভাগাভাগি প্রসঙ্গে এখনও বিএনপির ভেতরে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তফসিল ঘোষণার পর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। রোববার (১৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নজরুল ইসলাম খান জানান, যুগপৎ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন তারা সবাই নির্বাচনে অংশ নেবেন, তবে আসন বণ্টন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার যে কথা কেউ কেউ বলছেন, সেটিকে বিএনপি গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, "কিসের ভিত্তিতে এ ধরনের মন্তব্য করা হচ্ছে, বা কী ক্ষমতায় কেউ এমন দাবি করছে, তা আমাদের জানা নেই।" তিনি আরও স্পষ্ট করেন, বিএনপি কোথাও ‘না ভোট’-এর প্রস্তাব দেয়নি। আমাদের দেশে ‘না ভোট’-এর কোনো প্রচলনও নেই। বৈঠকে নির্বাচন আয়োজন ও নিরাপত্তা ইস্যুতে বিস্তৃত আলোচনা হয় বলে জানান তিনি। আলোচনায় সীমানা পুনঃনির্ধারণের প্রক্রিয়া, রাজনৈতিক দলের আচরণবিধি এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। বিএনপি প্রতিনিধি দল জানতে চায়, কোন ভিত্তিতে সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গে তিনি জানান, ইসি তাদের আশ্বস্ত করেছে যে নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে। প্রয়োজনে সেনা সদস্য সংখ্যা বাড়ানো হবে এবং নৌবাহিনী ও কোস্টগার্ডকেও কাজে লাগানো হতে পারে। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে সাধারণ পাসপোর্টধারীদের ভোটাধিকার দেওয়ার দাবি জানানো হয়। ইসি জানায়, ভৌগোলিক অখণ্ডতা, জেলা ও ভোটার সংখ্যার ভিত্তিতেই সীমানা নির্ধারণের কাজ চলছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল