ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাওয়া ছাত্রদল নেত্রীকে মব সৃষ্টি করে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহ করতে যাওয়া ছাত্রদল নেত্রীকে মব সৃষ্টি করে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ আগস্ট) মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ঢাবি শাখা ছাত্রদলের নেতারা।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “ডাকসু ও হল সংসদ নির্বাচন আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি থাকা সত্ত্বেও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সেই ধারাবাহিকতায় নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছিল।”
তিনি অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ফজিলাতুন্নেছা মুজিব হলে একদল শিক্ষার্থী প্রশাসনের ভূমিকা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা শুধু হামলার চেষ্টা চালায়নি, বরং মনোনয়ন সংগ্রহে বাধা দিয়েছিল। যদিও সেসময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন। এতে করে ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ছাড়াই হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “৫ আগস্টের পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, একটি অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য সংঘাত এড়ানো জরুরি। কিন্তু প্রশাসন সেই পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হয়েছে। আজকের ঘটনাই তার প্রমাণ।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন