ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

নোয়াখালীতে চার ফ্ল্যাটে চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বড় পরিসরে জনবল বৃদ্ধি করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বড় পরিসরে জনবল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১২তম বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ তথ্য তুলে ধরেন। জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সময়ে বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসার বাহিনীতে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নতুন কর্মী যুক্ত হয়েছেন। এসব নিয়োগের মধ্যে রয়েছে নতুন সৃষ্ট পদ এবং শূন্যপদ পূরণ— দুই ধরনেরই। পুলিশের ক্ষেত্রে কনস্টেবল ও উপ-পরিদর্শক পদে, আর আনসার ও বিজিবিতে সমমানের পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া বিশেষ নির্দেশনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমাদের নির্দেশনা ছিলো— যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং সর্বোচ্চ সতর্কতা বজায় থাকে।” সম্প্রতি বিসিএস পুলিশ ক্যাডারের ১৮ কর্মকর্তার সাময়িক বরখাস্তের বিষয়েও তিনি বক্তব্য দেন। তার ভাষায়, “বিনা অনুমতিতে টানা ৬০ দিন বা তার বেশি সময় কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা ‘ডেজারশন অপরাধ’। এ কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” হয়রানিমূলক মামলার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সাধারণ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা কঠোর। তবে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না। নির্দোষ কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে মিডিয়ার মাধ্যমে আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব।” এ সময় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সত্য ঘটনা প্রকাশ করায় আমরা মিডিয়াকে ধন্যবাদ জানাই।” ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বড় পরিসরে জনবল বৃদ্ধি করা হয়েছে

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বড় পরিসরে জনবল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১২তম বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ তথ্য তুলে ধরেন। জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সময়ে বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসার বাহিনীতে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নতুন কর্মী যুক্ত হয়েছেন। এসব নিয়োগের মধ্যে রয়েছে নতুন সৃষ্ট পদ এবং শূন্যপদ পূরণ— দুই ধরনেরই। পুলিশের ক্ষেত্রে কনস্টেবল ও উপ-পরিদর্শক পদে, আর আনসার ও বিজিবিতে সমমানের পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া বিশেষ নির্দেশনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমাদের নির্দেশনা ছিলো— যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং সর্বোচ্চ সতর্কতা বজায় থাকে।” সম্প্রতি বিসিএস পুলিশ ক্যাডারের ১৮ কর্মকর্তার সাময়িক বরখাস্তের বিষয়েও তিনি বক্তব্য দেন। তার ভাষায়, “বিনা অনুমতিতে টানা ৬০ দিন বা তার বেশি সময় কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা ‘ডেজারশন অপরাধ’। এ কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” হয়রানিমূলক মামলার প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সাধারণ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা কঠোর। তবে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না। নির্দোষ কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে মিডিয়ার মাধ্যমে আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব।” এ সময় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সত্য ঘটনা প্রকাশ করায় আমরা মিডিয়াকে ধন্যবাদ জানাই।” ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল