ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ২০ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে এসএসসি পরীক্ষার্থী তহমিনার থানায় অবস্থান

কোম্পানীগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টর আ'টক, চালক আদালতে প্রেরণ

নোয়াখালী সদরে প্রাইভেট কারের ধা'ক্কায় পথচারী নারী নি'হত।

কুড়িগ্রামে বিজিবির বড় সাফল্য: অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

বড়াইবাড়ি দিবস আজ: মাতৃভূমির অখণ্ডতা রক্ষার ২৫ বছর

দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে:জ্বালানি প্রতিমন্ত্রী

সন্তানের ওষুধের খোঁজে বের হয়ে ঝরে গেলেন ‘আর্থকোয়াক’ খ্যাত ফিলিস্তিনি বাস্কেটবল তারকা

সন্তানের ওষুধের খোঁজে বের হয়ে ঝরে গেলেন ‘আর্থকোয়াক’ খ্যাত ফিলিস্তিনি বাস্কেটবল তারকা ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের জনপ্রিয় খেলোয়াড় মোহাম্মদ শালান—কোর্টে যার উপাধি ছিল ‘আর্থকোয়াক (ভূমিকম্প)’। জীবনের শেষ ম্যাচটা খেলতে হলো তার নিজের সন্তানদের জন্য, মাঠে নয়, বরং গাজার রক্তঝরা রাস্তায়। অসুস্থ কন্যা মাইরিয়মের জন্য খাবার আর ওষুধ সংগ্রহে বের হয়েছিলেন তিনি। কিন্তু ঘরে ফেরেননি—ইসরাইলি সেনাদের গুলিতে লাশ হয়ে ফিরলেন এই ক্রীড়াবিদ। গাজায় ইসরাইলি বাহিনীর হামলা আর অবরোধ দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে। নারী, শিশু, সাংবাদিক থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান ক্রীড়াবিদ—কেউ রেহাই পাচ্ছেন না। মাত্র দু’সপ্তাহ আগে মানবিক সাহায্যের সন্ধানে বের হয়ে প্রাণ হারিয়েছিলেন ‘পেলে অব প্যালেস্টাইন ফুটবল’ খ্যাত সুলেইমান আল-ওবেইদ। এবার সেই তালিকায় যোগ হলো শালানের নাম। শালান বহুবার সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক মহলের কাছে কাকুতি-মিনতি করেছিলেন—কন্যার জন্য চিকিৎসা আর ওষুধের ব্যবস্থা করতে। কিন্তু তার আবেদন পৌঁছায়নি বিশ্ব বিবেকের কানে। শেষপর্যন্ত ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার সংগ্রামেই প্রাণ হারাতে হলো তাকে। রোয়া নিউজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৯ আগস্ট) গাজা উপত্যকায় অবরোধের মধ্যে ঘর থেকে বের হয়েছিলেন শালান। মাইরিয়মের কিডনি জটিলতা তার বাবাকে প্রতিনিয়ত মৃত্যুভয়ে রাখত। তাই সেদিনও বের হয়েছিলেন ওষুধ খুঁজতে। কিন্তু ফিরতে হলো নিথর দেহ হয়ে। ৬২ হাজারের বেশি প্রাণহানির মর্মান্তিক গাজায় এবার নিভে গেলো এক আলোকিত তারকার জীবনও। বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করা এই বাস্কেটবল তারকাকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো অন্য এক নির্মম বাস্তবতায়—যেখানে ক্রীড়াবিদ নয়, কেবল এক অসহায় বাবা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সন্তানের ওষুধের খোঁজে বের হয়ে ঝরে গেলেন ‘আর্থকোয়াক’ খ্যাত ফিলিস্তিনি বাস্কেটবল তারকা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image
সন্তানের ওষুধের খোঁজে বের হয়ে ঝরে গেলেন ‘আর্থকোয়াক’ খ্যাত ফিলিস্তিনি বাস্কেটবল তারকা ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের জনপ্রিয় খেলোয়াড় মোহাম্মদ শালান—কোর্টে যার উপাধি ছিল ‘আর্থকোয়াক (ভূমিকম্প)’। জীবনের শেষ ম্যাচটা খেলতে হলো তার নিজের সন্তানদের জন্য, মাঠে নয়, বরং গাজার রক্তঝরা রাস্তায়। অসুস্থ কন্যা মাইরিয়মের জন্য খাবার আর ওষুধ সংগ্রহে বের হয়েছিলেন তিনি। কিন্তু ঘরে ফেরেননি—ইসরাইলি সেনাদের গুলিতে লাশ হয়ে ফিরলেন এই ক্রীড়াবিদ। গাজায় ইসরাইলি বাহিনীর হামলা আর অবরোধ দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে। নারী, শিশু, সাংবাদিক থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান ক্রীড়াবিদ—কেউ রেহাই পাচ্ছেন না। মাত্র দু’সপ্তাহ আগে মানবিক সাহায্যের সন্ধানে বের হয়ে প্রাণ হারিয়েছিলেন ‘পেলে অব প্যালেস্টাইন ফুটবল’ খ্যাত সুলেইমান আল-ওবেইদ। এবার সেই তালিকায় যোগ হলো শালানের নাম। শালান বহুবার সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক মহলের কাছে কাকুতি-মিনতি করেছিলেন—কন্যার জন্য চিকিৎসা আর ওষুধের ব্যবস্থা করতে। কিন্তু তার আবেদন পৌঁছায়নি বিশ্ব বিবেকের কানে। শেষপর্যন্ত ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার সংগ্রামেই প্রাণ হারাতে হলো তাকে। রোয়া নিউজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৯ আগস্ট) গাজা উপত্যকায় অবরোধের মধ্যে ঘর থেকে বের হয়েছিলেন শালান। মাইরিয়মের কিডনি জটিলতা তার বাবাকে প্রতিনিয়ত মৃত্যুভয়ে রাখত। তাই সেদিনও বের হয়েছিলেন ওষুধ খুঁজতে। কিন্তু ফিরতে হলো নিথর দেহ হয়ে। ৬২ হাজারের বেশি প্রাণহানির মর্মান্তিক গাজায় এবার নিভে গেলো এক আলোকিত তারকার জীবনও। বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করা এই বাস্কেটবল তারকাকে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো অন্য এক নির্মম বাস্তবতায়—যেখানে ক্রীড়াবিদ নয়, কেবল এক অসহায় বাবা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল