ডি এস কে টিভি চ্যানেল

সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত

।ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। সকালে কিরণকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল সাকীব। তিনি সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নাকচ করে কিরণকে তিন দিনের রিমান্ডে দেন। প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে বিজিবি কিরণকে আটক করে। পরে তাকে যশোর কারাগারে পাঠানো হয় এবং সেখান থেকেই তিনি এখন পর্যন্ত বন্দি রয়েছেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ কয়েকজন কর্মসূচিতে যোগ দেন। ওইদিন তাপসসহ অন্যান্য আসামি সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টি করে। এ সময় গুলিবর্ষণে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। এর পরের মাসে, অর্থাৎ ২৯ অক্টোবর, ইশতিয়াক নিজেই উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image
।ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। সকালে কিরণকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল সাকীব। তিনি সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নাকচ করে কিরণকে তিন দিনের রিমান্ডে দেন। প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে বিজিবি কিরণকে আটক করে। পরে তাকে যশোর কারাগারে পাঠানো হয় এবং সেখান থেকেই তিনি এখন পর্যন্ত বন্দি রয়েছেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ কয়েকজন কর্মসূচিতে যোগ দেন। ওইদিন তাপসসহ অন্যান্য আসামি সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টি করে। এ সময় গুলিবর্ষণে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। এর পরের মাসে, অর্থাৎ ২৯ অক্টোবর, ইশতিয়াক নিজেই উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল