ডি এস কে টিভি চ্যানেল

ইউক্রেন যুদ্ধ থামাতে চান ট্রাম্প, লক্ষ্য ‘বেহেশত

ইউক্রেন যুদ্ধ থামাতে চান ট্রাম্প, লক্ষ্য ‘বেহেশত’ ইউক্রেনের চলমান যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই উদ্যোগকেই তিনি নিজের জন্য ‘বেহেশতে যাওয়ার পথ’ বলে উল্লেখ করেছেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন— ক্ষমতায় গেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। তবে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর আট মাস পার হলেও এখনো কোনো যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবুও থেমে নেই তার কূটনৈতিক তৎপরতা। গত সপ্তাহে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বসেন আলোচনায়। এখন মূল লক্ষ্য— পুতিন ও জেলেনস্কিকে একই আলোচনার টেবিলে আনা। কেন তিনি এতটা আগ্রহী যুদ্ধ থামাতে? এমন প্রশ্নে ট্রাম্পের উত্তর, ‘সপ্তাহে প্রায় সাত হাজার মানুষ মারা যাচ্ছে। আমি যদি তাদের জীবন বাঁচাতে পারি, তবে সেটাই হবে আমার বেহেশতে যাওয়ার পথ।’ তিনি আরও বলেন, ‘অনেকে বলছে আমি যথেষ্ট কিছু করছি না। কিন্তু আমি চাই— শান্তি আনতে এবং মানবজীবন রক্ষা করতে।’ ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এর আগেও তিনি অন্তত ছয়টি যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছেন। সেই অভিজ্ঞতার কারণে এবারও তিনি আশাবাদী। একই সঙ্গে মন্তব্য করেন— এ ধরনের ভূমিকার জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৫ জুলাই ২০২৬

ইউক্রেন যুদ্ধ থামাতে চান ট্রাম্প, লক্ষ্য ‘বেহেশত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৫

featured Image
ইউক্রেন যুদ্ধ থামাতে চান ট্রাম্প, লক্ষ্য ‘বেহেশত’ ইউক্রেনের চলমান যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই উদ্যোগকেই তিনি নিজের জন্য ‘বেহেশতে যাওয়ার পথ’ বলে উল্লেখ করেছেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন— ক্ষমতায় গেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। তবে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর আট মাস পার হলেও এখনো কোনো যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবুও থেমে নেই তার কূটনৈতিক তৎপরতা। গত সপ্তাহে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বসেন আলোচনায়। এখন মূল লক্ষ্য— পুতিন ও জেলেনস্কিকে একই আলোচনার টেবিলে আনা। কেন তিনি এতটা আগ্রহী যুদ্ধ থামাতে? এমন প্রশ্নে ট্রাম্পের উত্তর, ‘সপ্তাহে প্রায় সাত হাজার মানুষ মারা যাচ্ছে। আমি যদি তাদের জীবন বাঁচাতে পারি, তবে সেটাই হবে আমার বেহেশতে যাওয়ার পথ।’ তিনি আরও বলেন, ‘অনেকে বলছে আমি যথেষ্ট কিছু করছি না। কিন্তু আমি চাই— শান্তি আনতে এবং মানবজীবন রক্ষা করতে।’ ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এর আগেও তিনি অন্তত ছয়টি যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছেন। সেই অভিজ্ঞতার কারণে এবারও তিনি আশাবাদী। একই সঙ্গে মন্তব্য করেন— এ ধরনের ভূমিকার জন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল