নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে তিনি এ সফরে অংশ নিচ্ছেন।
দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ আগস্ট) নাহিদ ইসলাম মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন এবং ২৫ আগস্ট দেশে ফিরবেন।
সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ ইসলাম। সেখানে প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, শিক্ষার্থী ও সাধারণ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। আলোচনায় উঠে আসবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা এবং রাষ্ট্রগঠনের প্রক্রিয়ায় তাদের ভূমিকা আরও শক্তিশালী করার উপায়।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন