ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জে চা দোকানি মহিদুলকে কুপিয়ে হত্যা—দ্রুত তদন্তে নেমেছে পুলিশ

গোবিন্দগঞ্জে চা দোকানি মহিদুলকে কুপিয়ে হত্যা—দ্রুত তদন্তে নেমেছে পুলিশ ---গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক চা দোকানিকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে মহিদুল ইসলাম সরদার (৪৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহিদুল ওই গ্রামের নজির সরদারের ছেলে এবং স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান চালাতেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মহিদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। রাতে বাড়িতে ফেরার কথা থাকলেও তিনি বাড়ি না এলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ভিটায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনার পর গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল আহমেদ বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যার কারণ উৎঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।” তিনি আরও জানান, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৫ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে চা দোকানি মহিদুলকে কুপিয়ে হত্যা—দ্রুত তদন্তে নেমেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image
গোবিন্দগঞ্জে চা দোকানি মহিদুলকে কুপিয়ে হত্যা—দ্রুত তদন্তে নেমেছে পুলিশ ---গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক চা দোকানিকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে মহিদুল ইসলাম সরদার (৪৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহিদুল ওই গ্রামের নজির সরদারের ছেলে এবং স্থানীয় শিবপুর বাজারে চায়ের দোকান চালাতেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মহিদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। রাতে বাড়িতে ফেরার কথা থাকলেও তিনি বাড়ি না এলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ভিটায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনার পর গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল আহমেদ বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যার কারণ উৎঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।” তিনি আরও জানান, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল