ডি এস কে টিভি চ্যানেল

পলিথিন বন্ধে এগোতেই সহকর্মীদের ওপর হামলা: রিজওয়ানা হাসান

পলিথিন বন্ধে এগোতেই সহকর্মীদের ওপর হামলা: রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেছেন, চকবাজারে অবৈধ পলিথিন কারখানা বন্ধ করতে গেলে তার সহকর্মীদের ওপর হামলা চালানো হয়, এমনকি মাথা ফাটিয়ে দেওয়া হয়। অথচ এক বছর পর র‍্যাবের মহাপরিচালক করওয়ান বাজারে গিয়ে পলিথিন শপিংব্যাগ বিক্রি বন্ধের উদ্যোগ নেন। শনিবার (২৩ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত “রাজধানী ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণ ও পরিবেশ সুরক্ষা” শীর্ষক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। রিজওয়ানা হাসান বলেন, সরকার গত এক বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে পলিথিন নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন একাধিক সরকারি সংস্থা এ কাজে যুক্ত হয়েছে, যার সুফল ভবিষ্যতে পাওয়া যাবে। তবে পলিথিন পুরোপুরি বন্ধ না হওয়ার পেছনে দুটি মূল সমস্যা রয়েছে—একটি উৎপাদন, অন্যটি ভোগ। তার মতে, শুধু সরকারের পদক্ষেপই যথেষ্ট নয়; জনগণকেও নিজের অধিকার দাবি করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। তিনি শিল্প উদ্যোক্তাদের পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান এবং দূষণকারী শিল্প বন্ধ করার ওপর জোর দেন। পাশাপাশি রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে ঢাকার চারপাশে স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, টেকসই ঢাকা গড়ে তুলতে হলে সারা দেশকেই টেকসই উন্নয়নের পথে আনতে হবে। কর্মসংস্থানের বিকল্প সুযোগ তৈরি না হওয়ায় ঢাকায় চাপ বাড়ছে এবং তা ভবিষ্যতেও কমবে না। তাই একক সমন্বিত সংস্থার অধীনে সব উন্নয়ন কার্যক্রম আনার প্রস্তাব দেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মোহাম্মদ খান বলেন, উন্নয়নকে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। এজন্য প্রান্তিক অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি। রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া মনে করেন, যানজট নিরসনের পাশাপাশি রাজধানীর বাইরে নাগরিক সুবিধাসম্পন্ন স্যাটেলাইট শহর গড়ে তুলতে হবে, যেখানে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা যেতে পারে। ডিসিসিআই’র সাবেক সহ-সভাপতি এম আবু হোরায়রাহ্ বলেন, প্রতিদিন জীবিকার টানে অসংখ্য মানুষ ঢাকায় আসছে, ফলে শহর ধ্বংসের দিকে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো বিকেন্দ্রীকরণ। বুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল হক সমালোচনা করে বলেন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের বদলে আমরা বড় বড় মেগা প্রকল্পে ঝুঁকেছি, যার ব্যয় বেড়েছে কিন্তু কার্যকর সুফল আসেনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ হলো পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার। এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে জনগণকে নাগরিক দায়িত্ববোধ নিয়ে পলিথিন বর্জনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পলিথিন বন্ধে এগোতেই সহকর্মীদের ওপর হামলা: রিজওয়ানা হাসান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল