ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২৪ আগস্ট ২০২৫

ইসিতে এনসিপি নেতার অভিযোগ: রুমিন ফারহানার ক্যাডারদের হামলার অভিযোগ

ইসিতে এনসিপি নেতার অভিযোগ: রুমিন ফারহানার ক্যাডারদের হামলার অভিযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য আতাউল্লাহ নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারীরা ইসির শুনানিতে তাকে ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। রবিবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব বরাবর তিনি লিখিতভাবে অভিযোগপত্র জমা দেন। অভিযোগে আতাউল্লাহ উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের ফলে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয়দের পক্ষে তিনি ইসিতে আনুষ্ঠানিক আপত্তি জানান। এর পর থেকেই রুমিন ফারহানার লোকজন তাকে শুনানিতে অংশ না নিতে হুমকি দিয়ে আসছিল। আতাউল্লাহ বলেন, “আজ আমি আমার এলাকার প্রতিনিধিদের নিয়ে নির্ধারিত শুনানিতে অংশ নিতে গেলে ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রথমে প্রবেশে বাধা দেন। পরে শুনানি শুরু হওয়ার আগমুহূর্তে প্রবেশের সুযোগ পাই। ঠিক তখনই রুমিন ফারহানার সন্ত্রাসী বাহিনী প্রকাশ্য দিবালোকে আমাদের ওপর লাঠি-ঘুষি চালায়। আরও বিস্ময়কর হলো, প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেননি।” তিনি দাবি করেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়—যখন হামলা চলছে, তখন কমিশনাররা গালে হাত দিয়ে চুপচাপ মঞ্চে বসে ছিলেন। “এমন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। স্বৈরাচারী আমলেও কমিশনারদের সামনে রাজনৈতিক কর্মীদের এভাবে হামলার শিকার হতে হয়নি,” বলেন তিনি। আতাউল্লাহ আরও অভিযোগ করেন, “শহীদদের রক্তের বিনিময়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। কিন্তু বর্তমান কমিশনের ভূমিকা হাসিনার দমননীতি ও ফ্যাসিবাদকেও হার মানিয়েছে। এটা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তিনি দাবি জানান, রুমিন ফারহানাসহ অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর কমিশন যদি নিরপেক্ষ থাকতে ব্যর্থ হয়, তবে বর্তমান কমিশনারদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইসিতে এনসিপি নেতার অভিযোগ: রুমিন ফারহানার ক্যাডারদের হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল