ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২৫ আগস্ট ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এ সময়। এর আগে সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

featured Image
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এ সময়। এর আগে সকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল