ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২৫ আগস্ট ২০২৫

পালিয়ে বিয়ে করেছিলেন এক তরুণ-তরুণী মারধর করে হত্যা করেন জামাতাকে

প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন এক তরুণ-তরুণী। বিয়ের পর দীর্ঘ এক বছর তারা নিজেদের গ্রাম ছেড়ে বাইরে ছিলেন। অবশেষে স্ত্রী স্বামীকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়ি ফেরাটাই কাল হয়ে দাঁড়ায় স্বামীর জন্য। খবর পেয়ে মেয়ের বাবা-পরিবার মিলে বেধড়ক মারধর করে হত্যা করেন জামাতাকে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র জেলার বেলগড় থানার অন্তর্গত হারসি গ্রামে। মারধর করে হত্যা করেন জামাতাকে স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম ওমপ্রকাশ বাথাম। তিনি শিবানী ঝাকে বিয়ে করেছিলেন। তবে এই বিয়ে শিবানীর বাবার কাছে গ্রহণযোগ্য ছিল না। বিয়ের পর তারা দাবরা এলাকায় বসবাস করছিলেন। গত ১৯ আগস্ট তারা গ্রামে ফিরে এলে শিবানীর বাবা, মা, ভাইসহ কয়েকজন আত্মীয় লাঠি নিয়ে ওমপ্রকাশের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি মারা যান। প্রথমে পুলিশ ঘটনাটিকে মারধরের মামলা হিসেবে নিলেও ওমপ্রকাশের মৃত্যু হওয়ার পর তা হত্যা মামলায় রূপ নিয়েছে। শিবানীর বাবা, মা, ভাইসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে তারা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। স্বামী হত্যার বিচার চেয়ে নিজ পরিবারের বিরুদ্ধেই আইনের আশ্রয় নিয়েছেন শিবানী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পালিয়ে বিয়ে করেছিলেন এক তরুণ-তরুণী মারধর করে হত্যা করেন জামাতাকে

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

featured Image
প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন এক তরুণ-তরুণী। বিয়ের পর দীর্ঘ এক বছর তারা নিজেদের গ্রাম ছেড়ে বাইরে ছিলেন। অবশেষে স্ত্রী স্বামীকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়ি ফেরাটাই কাল হয়ে দাঁড়ায় স্বামীর জন্য। খবর পেয়ে মেয়ের বাবা-পরিবার মিলে বেধড়ক মারধর করে হত্যা করেন জামাতাকে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র জেলার বেলগড় থানার অন্তর্গত হারসি গ্রামে। মারধর করে হত্যা করেন জামাতাকে স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম ওমপ্রকাশ বাথাম। তিনি শিবানী ঝাকে বিয়ে করেছিলেন। তবে এই বিয়ে শিবানীর বাবার কাছে গ্রহণযোগ্য ছিল না। বিয়ের পর তারা দাবরা এলাকায় বসবাস করছিলেন। গত ১৯ আগস্ট তারা গ্রামে ফিরে এলে শিবানীর বাবা, মা, ভাইসহ কয়েকজন আত্মীয় লাঠি নিয়ে ওমপ্রকাশের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি মারা যান। প্রথমে পুলিশ ঘটনাটিকে মারধরের মামলা হিসেবে নিলেও ওমপ্রকাশের মৃত্যু হওয়ার পর তা হত্যা মামলায় রূপ নিয়েছে। শিবানীর বাবা, মা, ভাইসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে তারা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। স্বামী হত্যার বিচার চেয়ে নিজ পরিবারের বিরুদ্ধেই আইনের আশ্রয় নিয়েছেন শিবানী।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল