হাসিনা প্রাণ নিয়ে পালাতে পেরেছেন, কিন্তু আপনাদের সে সুযোগ নেই: সারজিস
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫
হাসিনা প্রাণ নিয়ে পালাতে পেরেছেন, কিন্তু আপনাদের সে সুযোগ নেই: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “উপদেষ্টা হোন বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা প্রাণ নিয়ে পালাতে সক্ষম হলেও আপনাদের সে পথ খোলা থাকবে না।”
রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য দেন।
সারজিস আরও লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে খুলে দেওয়া হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো আলোচনার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, “সাবধান হোন। কে কী করছেন কিংবা কী করার পরিকল্পনা করছেন, তার কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জীবন বাঁচিয়ে পালাতে পেরেছেন, কিন্তু আপনাদের সেই সুযোগ জনগণ দেবে না।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন