ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

পিআরপদ্ধতির নামে নির্বাচন দাবি জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল ছাড়া কিছু নয়।

কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এসময় তিনি বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নামে নির্বাচন দাবি জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল ছাড়া কিছু নয়। সোমবার (২৫ আগস্ট) দুপুরে আয়োজিত এ সম্মেলনে বরকত উল্লাহ বুলু অভিযোগ করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং কিছু ধর্মব্যবসায়ী গোষ্ঠী এ ধরনের পদ্ধতি সামনে এনে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় উপমহাদেশের কোথাও এই ধরণের নির্বাচনী ব্যবস্থা চালু নেই। বিএনপির এ শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করছে কিংবা নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করতে চাইছে—তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তার ভাষায়, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। আমরা দৃশ্যমান শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। বিএনপি একদিকে, আর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রকারী ও বিদেশি প্রভুদের দালালরা অন্যদিকে।” সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমিন-অর রশিদ ইয়াছিন। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম এবং দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। এছাড়া বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পিআরপদ্ধতির নামে নির্বাচন দাবি জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল ছাড়া কিছু নয়।

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image
কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এসময় তিনি বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নামে নির্বাচন দাবি জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল ছাড়া কিছু নয়। সোমবার (২৫ আগস্ট) দুপুরে আয়োজিত এ সম্মেলনে বরকত উল্লাহ বুলু অভিযোগ করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য এবং কিছু ধর্মব্যবসায়ী গোষ্ঠী এ ধরনের পদ্ধতি সামনে এনে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় উপমহাদেশের কোথাও এই ধরণের নির্বাচনী ব্যবস্থা চালু নেই। বিএনপির এ শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করছে কিংবা নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করতে চাইছে—তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তার ভাষায়, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। আমরা দৃশ্যমান শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। বিএনপি একদিকে, আর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রকারী ও বিদেশি প্রভুদের দালালরা অন্যদিকে।” সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমিন-অর রশিদ ইয়াছিন। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম এবং দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। এছাড়া বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল