হাইকোর্টে নতুন ২৫ বিচারপতির শপথ গ্রহণ
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫
হাইকোর্টে নতুন ২৫ বিচারপতির শপথ গ্রহণ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সম্প্রতি নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান। বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।
শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, এবারই প্রথমবার বিচারপতি নিয়োগে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে আবেদন গ্রহণ, মৌখিক পরীক্ষা এবং যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এ নিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল ৪৮ জনে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন