ডি এস কে টিভি চ্যানেল

এবার ৫ কোটি টাকার চাঁদাবাজি মামলায় সমন্বয়ক রিয়াদসহ চারজন রিমান্ডে

এবার ৫ কোটি টাকার চাঁদাবাজি মামলায় সমন্বয়ক রিয়াদসহ চারজন রিমান্ডে রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলার পর এবার তেজগাঁওয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় নতুন মামলায় গ্রেফতার চারজনকে চারদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সংগঠনের সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই নাজমুল জান্নাত শাহ আদালতে প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করে রিমান্ড বাতিলের প্রার্থনা জানান। উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এজাহারের বিবরণ মামলার অভিযোগে বলা হয়েছে, নিট জোন প্রাইভেট লিমিটেডের মালিক আবুল কালাম আজাদের গ্রিন রোডের ভিকন ভিলা গার্মেন্টসে গিয়ে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয়ে ৫ কোটি টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয় দেখানো হয় এবং পুলিশে ধরিয়ে দেয়া ও মব তৈরি করে ব্যবসা বন্ধ করার হুমকি দেয়া হয়। পরবর্তীতে জোরপূর্বক কয়েকটি চেকে স্বাক্ষর করিয়ে নেয় আসামিরা এবং দ্রুত ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ ঘটনায় গত ১ আগস্ট ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালাম আজাদ তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। পূর্বের ঘটনা এর আগে গত ২৬ জুলাই রাতে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করার অভিযোগে রিয়াদসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় রিয়াদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে সেই মামলায়ও অন্য আসামিরা কারাগারে আছেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এবার ৫ কোটি টাকার চাঁদাবাজি মামলায় সমন্বয়ক রিয়াদসহ চারজন রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল