ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি   দিবস উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি  ও আলোচনা সভায় ৯নং  চর ভূরুঙ্গামারী  অংশগ্রহণ।

পিরোজপুরে স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্টিত

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

মাঠের হীরা কোহিনুর: কুড়িগ্রামের অলিগলি থেকে ঢাকার সবুজ   গালিচায় এক রূপকথার ফুটবল যাত্রা।

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সভাপতি হিসেবেই আসতে চান তামিম ইকবাল!

সভাপতি হিসেবেই আসতে চান তামিম ইকবাল!
সভাপতি হিসেবেই আসতে চান তামিম ইকবাল! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক নয়, সরাসরি সভাপতি পদেই লড়াইয়ে নামতে চান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ঢাকার ক্লাব কাউন্সিলরদের বড় অংশ ইতোমধ্যেই তার পাশে অবস্থান নিয়েছেন। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষভাগ বা অক্টোবরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। তার আগে ১ সেপ্টেম্বর সিলেটে বসবে পরবর্তী বোর্ড সভা, যেখানে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সেই অনুযায়ী দ্রুতই শুরু হবে ভোটের সমীকরণ। বিসিবির সভাপতি নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকার ৭৬ ক্লাব কাউন্সিলরের ভোট। তাদের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক, আর এদের হাতেই নির্ভর করবে পরবর্তী সভাপতি নির্বাচনের ভাগ্য। এ জায়গাতেই এগিয়ে আছেন তামিম। বসুন্ধরা গ্রুপের অধীনস্থ ১৮ ক্লাবসহ সংগঠকদের বড় একটি অংশ তাকে সভাপতি পদে দেখতে চায়। তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদ কোটার কারণে পরিচালকের আসন তার জন্য কঠিন নয়, তবে সভাপতি পদে আসতে হলে পরিচালকদের স্পষ্ট সমর্থন প্রয়োজন। সেটি না পেলে হয়তো তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন না। এছাড়া আলোচনায় আছেন ফারুক আহমেদও। যদিও অতীতের অভিজ্ঞতা বিচার করলে সভাপতি পদে তার সম্ভাবনা তুলনামূলক কম বলে ধরা হচ্ছে। সবশেষে জাতীয় রাজনীতির সমীকরণও প্রভাব ফেলতে পারে বিসিবি নির্বাচনে। কারণ রাজনৈতিক পালাবদল হলে সভাপতি পদে ভারসাম্য বদলে যেতে পারে। এ অবস্থায় রাজনীতির বাইরে থাকা বুলবুলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সভাপতি হিসেবেই আসতে চান তামিম ইকবাল!

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল